1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

  • প্রকাশিত : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৪৮ 0 বার সংবাদি দেখেছে
চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলে সংগঠনটির শতাধিক নেতাকর্মী অংশ নেন।

সোমবার (১ জুন) সকালে জিইসি মোড় এলাকায় এ মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট এলাকা থেকে ‘এমইএস কলেজ ছাত্রলীগ’ ব্যানারে মিছিলটি শুরু হয়। মিছিলটি নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশ দিয়ে জিইসি মোড়ের দিকে অগ্রসর হয়। এতে ওমরগণি এমইএস কলেজ শাখা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

মিছিল থেকে ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনা আসবে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পাশাপাশি ‘প্রত্যাবর্তন’ লেখা সংবলিত শেখ হাসিনার ছবি প্রদর্শন করা হয়।

এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো পর্যালোচনা করা হচ্ছে। মিছিলে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews