1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
‘নৌকার লোক পালানোর সুযোগ পাবে না’ বলা আ. লীগ নেতাকে শোকজ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের সাত স্থানে অবরোধ একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন কাজিরহাটে যুবদলের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬

‘নৌকার লোক পালানোর সুযোগ পাবে না’ বলা আ. লীগ নেতাকে শোকজ

  • প্রকাশিত : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৮০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // নরসিংদীর মাধবদীতে ‘নৌকার লোক পালানোর সুযোগ পাবে না’ মন্তব্যকারী আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নরসিংদী-১ আসনের সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা সুলতানা নাসরীন।

গতকাল বৃহস্পতিবার রাতে এ নোটিশ দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নরসিংদী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. কামরুজ্জামানের পক্ষে বুধবার আয়োজিত এক মতবিনিময় সভায় মাধবদী থানা আওয়ামী লীগের আহ্বায়ক মো. সিরাজুল ইসলামের বক্তব্য প্রদানের একটি ভিডিও জাতীয় গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বক্তব্যের একপর্যায়ে সিরাজুল ইসলামকে ‘নৌকার লোক পালাবার জায়গা পাবে না’ বলতে শোনা যায়, যা একটি নির্দিষ্ট দলীয় প্রতীকের সমর্থকদের হুমকি প্রদানের সামিল এবং ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮’ এর বিধি ১১ এর সুস্পষ্ট লঙ্ঘন। যার পরিপ্রেক্ষিতে মালিক মোহাম্মদ রাজিব নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করেন।

নোটিশে আরও বলা হয়, উস্কানিমূলক বক্তব্য বা বিবৃতি প্রদানের মাধ্যমে একটি নির্দিষ্ট দলীয় প্রতীকের সমর্থকদের হুমকি প্রদান করার কারণে এবং ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮’ এর বিধি ১১ (ক) লঙ্ঘন করায় মো. সিরাজুল ইসলামের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা নোটিশ পাওয়ার দুই দিনের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হলো।

উল্লেখ্য, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম হিরু। তিনি ছাড়াও আরও ৮ জন প্রার্থী এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন।

স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুলের পক্ষে প্রচারে নেমে গত বুধবার বিকেলে এক মতবিনিময় সভায় নরসিংদীর মাধবদী থানা আওয়ামী লীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন, ‘নৌকার লোক পালানোর জায়গা পাবে না’। নির্বাচনী আচরণবিধি অনুসারে, ১৮ ডিসেম্বর নির্ধারিত প্রতীক বরাদ্দ না হওয়া পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালানো যাবে না।

এই আচরণবিধি ভেঙে আয়োজিত সভায় সিরাজুল ইসলাম বলেন, ‘মাধবদীর মেয়র মোশারফ সাহেব বক্তব্য দেওয়ার পরে দক্ষিণ এলাকার ৫টি ইউনিয়ন ও পৌরসভায় গণজাগরণ তৈরি হবে ইনশাল্লাহ। এই গণজাগরণে কেউ বাধা দিতে পারবে না। আপনারা যখন জানবেন মাধবদীর মেয়র মোশারফ হোসেন স্বতন্ত্র প্রার্থী কামরুল ভাইয়ের জন্য নামছেন, তখন কেউ বাধা দিতে পারবেন না। কাল থেকে হিরুর নৌকার লোক পালানোর জন্য জায়গা পাবে না। নৌকার লোক পালানোর সুযোগ পাবে না।’

তিনি আরও বলেন, ‘আমরা কাল থেকে স্বতন্ত্রপ্রার্থী কামরুল ভাইয়ের হয়ে মাঠে নামব। কোনো বাধা-বিপত্তি নেই। যতই প্রোপাগান্ডা করুক, গণজাগরণ ফেরাতে পারবে না। মোশারফ ভাই যেভাবে বলবেন, কাল থেকে সেভাবে কাজ করবেন।’ পরে সভায় উপস্থিত লোকজন হাসাহাসি শুরু করলে তিনি নিজের বক্তব্য সংশোধন করে বলেন, ‘হিরুর নৌকার লোক পালানোর সুযোগ পাবে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews