1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পটুয়াখালীতে ছাত্রলীগের সভাপতি ও সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

পটুয়াখালীতে ছাত্রলীগের সভাপতি ও সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

  • প্রকাশিত : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৪৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পটুয়াখালীর দশমিনায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন সংগঠনটির সভাপতি মো. ইমাদুল ইসলাম শামীম ও সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম (২৬)।

গ্রেপ্তার ইমাদুল ইসলাম শামীম দশমিনা সদর ইউনিয়নের হাওলাদার বাড়ির শফিকুল ইসলাম হাওলাদারের ছোট ছেলে। অপরজন মো. রেজাউল করিম উপজেলার ৬ নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গছানি গ্রামের আফেতর মৃধার ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, সংগঠনটির কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার রাতে দশমিনা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছাত্রলীগের নেতাকর্মীরা টায়ার ও খড়কুটো জ্বালিয়ে সড়ক অবরোধ এবং মিছিল করেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, কেন্দ্রীয়ভাবে ঘোষিত অবরোধ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছাত্রলীগের নেতাকর্মীরা জ্বালাও-পোড়াও করে জনমনে ভীতির সৃষ্টি করেন। এ ঘটনায় পৃথক অভিযান চালিয়ে সংগঠনটির দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews