1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পড়ে থাকা লাগেজে মিলল খণ্ডিত মরদেহ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

পড়ে থাকা লাগেজে মিলল খণ্ডিত মরদেহ

  • প্রকাশিত : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৩ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি লাগেজে মানুষের শরীরের ৮টি খণ্ড পাওয়া গেছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে নগরীর পতেঙ্গা থানাধীন ১২ নম্বর ঘাট এলাকা থেকে এটি উদ্ধার করা হয়।

 

পতেঙ্গা থানার ওসি মুহাম্মদ আফতাব হোসেন বলেন, ‘স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে খণ্ডিত মরদেহভর্তি লাগেজটি উদ্ধার করা হয়। এতে আটটি খণ্ডিত অংশ পাওয়া গেছে। তবে লাগেজের ভেতরে ওই মরদেহের মাথাসহ কিছু অংশ নেই। ধারণা করছি, অন্য কোথাও হত্যার পর মরদেহ টুকরো করে এখানে ফেলেছে। লাগেজে মরদেহের যে অংশগুলো নেই সেগুলা অন্য কোথাও ফেলা হয়েছে।’

ওসি আরও বলেন, ‘থানা পুলিশের পাশাপাশি বিষয়টি নিয়ে সিআইডিসহ আরও বেশ কিছু সংস্থা কাজ করছে। আমরা নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছি। পরিচয় পাওয়া গেলে হত্যাকাণ্ডের ক্লু-উদঘাটনে সহজ হবে। তবে মরদেহটি পুরুষের। তার বয়স ৫০ এর মধ্যে হবে।’

চট্টগ্রাম নগর পুলিশের বন্দর জোনের উপ-কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা বলেন, মাথা ও শরীরের কিছু অংশ না থাকায় খুন হওয়া ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। তবে তার ফিঙ্গারপ্রিন্ট নেয়া হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ ভুক্তভোগীকে খুন করে লাগেজে ভরে ফেলে দিয়েছেন। এ ঘটনায় মামলাসহ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews