1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৩ সেনা নিহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৩ সেনা নিহত

  • প্রকাশিত : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২০৬ 0 বার সংবাদি দেখেছে

আন্তর্জাতিক ডেস্ক // পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এক ভয়াবহ আত্মঘাতী হামলায় ১৩ জন সেনা নিহত ও ২৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জন সামরিক এবং বাকি ১৯ জন বেসামরিক লোক রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সময় শনিবার (২৮ জুন) প্রদেশটির উত্তর ওয়াজিরিস্তান জেলায় এ হামলা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এএফপি।

একজন স্থানীয় সরকারি কর্মকর্তা এএফপিকে জানান, ‘এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক ভর্তি একটি যানবাহন নিয়ে সেনাবাহিনীর একটি কনভয়ের ওপর আঘাত হানে। এতে ১৩ সেনা নিহত হন এবং ১০ সেনা সদস্য আহত হন।’

তিনি আরও জানান, ‘এই বিস্ফোরণে আশপাশের দুটি বাড়ির ছাদ ধসে পড়ে এবং ছয় শিশু আহত হয়েছে।’

জেলার এক পুলিশ কর্মকর্তা বলেন, বিস্ফোরণের তীব্রতায় আশপাশের এলাকা কেঁপে ওঠে, এবং উদ্ধার কার্যক্রমে সময় লেগেছে কারণ ধ্বংসস্তূপের নিচে অনেকেই আটকা পড়েছিলেন।

উল্লেখ্য, ভারত-পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে এই হামলা ঘটলো, যেখানে উভয় দেশের মধ্যে অব্যাহত সংঘর্ষ এবং গোলাগুলি চলছে।

প্রাথমিকভাবে পাকিস্তানভিত্তিক তালেবানগোষ্ঠী তেহরিক-ই তালিবান পাকিস্তান (টিটিপি)-এর উপশাখা হাফিজ গুল বাহাদুর আর্মড গ্রুপ ইতোমধ্যে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews