নিজস্ব প্রতিবেদক // ‘তলে তলে অনেক কিছু হচ্ছে’— নিজের আলোচিত এই মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এই কথা তিনি ভুল বলেননি। কারণ, এক সপ্তাহ আগেও মার্কিন নিরাপত্তা উপদেষ্ঠার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের খবর কেউ জানত না।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী কাদের একথা বলেন। ‘তলে তলে আপস হয়েছে’ এমন মন্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের দেশে গুজব এবং অপপ্রচারের জন্য বিষয়টি এমন দাঁড়িয়েছে আমাদের সঙ্গে আমেরিকার সম্পর্ক অবনতির দিকে। আমাদের সম্পর্ক খারাপ। এ ধরনের একটি গুজব এবং অপপ্রচার ব্যাপকভাবে ছড়িয়েছে। সম্পর্ক খারাপ এ বিষয়টি আমাদের দেশে সার্বিক অবস্থা রাজনীতিতে এ মুহূর্তে কাম্য নয়। আমি কথাটা যা বলেছি সেটি কি আপনারা অনুধাবন করছেন না?’
তলে তলে আপস নিয়ে নানা প্রশ্নতলে তলে আপস নিয়ে নানা প্রশ্ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে যে বৈঠকের বিষয় এক সপ্তাহ পর্যন্ত কেউ জানে না। তাহলে তলে তলে অনেক কিছু হচ্ছে আমি যে কথা বলেছি, আমি তো ভুল বলিনি।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর কন্যার যে সেলফি তখনো তো কিছু কথা হয়েছে। সেটা তো এখন বলাবলি হচ্ছে। এটা তো আর প্রকাশ্যে হয়নি। এটা কোনো কাগজেও আসেনি, মিডিয়াতেও আসেনি। সুতরাং তলে তলে আপস মানে দুই দেশের সম্পর্ক উন্নয়ন, বা আমাদের সম্পর্ক ভালো আছে। আমি সেটা বোঝাতে চেয়েছি।’
তলে তলে আপস হয়ে গেছে, আর চিন্তা নাই: কাদেরতলে তলে আপস হয়ে গেছে, আর চিন্তা নাই: কাদের তলে তলে শব্দটা অনেকে নেতিবাচকভাবে নিচ্ছে সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে কাদের বলেন, ‘তলে তলে যে বলি সেটা পাবলিক খায়। সে জন্যই তো বলি খেলা হবে।’
বিএনপি নির্বাচন নিয়ে দেশে অশান্তি সৃষ্টি করলে সেটির জবাব দেওয়া হবে। দেশে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।








