1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পায়রা বন্দরে টার্মিনালের জেটি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের সাত স্থানে অবরোধ একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন কাজিরহাটে যুবদলের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬

পায়রা বন্দরে টার্মিনালের জেটি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

  • প্রকাশিত : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১৬১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পটুয়াখালীর কলাপাড়া পায়রা বন্দরের প্রথম টার্মিনালের জেটি থেকে পড়ে সাইফুল হাওলাদার (৩৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যার পরে কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চাড়িপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত সাইফুল ওই ইউনিয়নের মাঝের হাওলা গ্রামের ইউনুছ হাওলাদারের ছেলে। তিনি পায়রা বন্দরের ঠিকাদারি চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি (সিসিসিসি) লিমিটেডের সাব-ঠিকাদারি প্রতিষ্ঠান হুনানে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার শেষ বিকেলে প্রথম টার্মিনালের জেটিতে অন্য শ্রমিকদের সঙ্গে কাজ করছিলেন সাইফুল। এ সময় তিনি পা ফসকে রবানাবাদ নদীতে পড়ে জেটির রডের সঙ্গে মাথায় আঘাত পেয়ে ডুবে যায়। পরে অন্যান্য শ্রমিক ও পায়রা বন্দরের ডুবুরি দল তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মোস্তাফিজুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews