1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পায়রা সেতু এলাকায় র‌্যাব-৮ এর অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :

পায়রা সেতু এলাকায় র‌্যাব-৮ এর অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ২০ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক : পটুয়াখালীর দুমকী উপজেলার পায়রা সেতু টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে মাদক পরিবহনের উদ্দেশ্যে বিশেষভাবে তৈরি একটি পিকআপের চেসিসের গোপন প্রকোষ্ঠ থেকে প্রায় ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-৮।

র‌্যাব-৮ জানায়, মঙ্গলবার (৭ জুলাই) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮, সিপিএসসি, বরিশাল এবং র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল পটুয়াখালীর দুমকী উপজেলার লেবুখালী ইউনিয়নের পায়রা সেতু টোল প্লাজা এলাকায় চেকপোস্ট পরিচালনা করে।

এ সময় ঢাকা মেট্রো-ঠ ১১-৪৩৯৬ নম্বরের একটি নীল-সাদা রঙের পিকআপকে থামানোর সংকেত দেওয়া হলে চালক গাড়ির গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাব সদস্যরা প্রায় ৫ থেকে ৬ কিলোমিটার ধাওয়া করলে আঙ্গারিয়া বাজার এলাকার আঙ্গারিয়া ব্রিজের ওপর পিকআপটি ফেলে চালক ও তার দুই সহযোগী পালিয়ে যায়।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, পিকআপটির চালক মো. হীরা (৩০), পিতা সিদ্দিকুর রহমান, আঙ্গারিয়া, দুমকী, পটুয়াখালীর বাসিন্দা।

পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে পিকআপটি তল্লাশি করে চেসিসের বিশেষভাবে তৈরি গোপন প্রকোষ্ঠ থেকে খাকি স্কচটেপ ও আকাশি রঙের পলিথিনে মোড়ানো ৩২টি পোটলায় মোট প্রায় ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধার করা গাঁজা ও পিকআপটি জব্দ করে দুমকী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের মাধ্যমে আলামত পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৮ জানায়, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাদকের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews