1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পিকআপ ভ্যানচাপায় নারী এনজিও কর্মী নিহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

পিকআপ ভ্যানচাপায় নারী এনজিও কর্মী নিহত

  • প্রকাশিত : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১৯৯ 0 বার সংবাদি দেখেছে
নোয়াখালী প্রতিনিধি // নোয়াখালীতে ইটবাহী পিকআপ ভ্যানের ধাক্কায় যাত্রীবাহী অটোরিকশা উল্টে এক নারী এনজিও কর্মী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হন অটোরিকশা চালক।

আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত নারীর নাম পরিচয় জানা যায়নি।

জানা গেছে, সকালে নিজ কর্মস্থলের উদ্দেশে অটোরিকশায় রওনা হন ওই নারী এনজিও কর্মী। অটোরিকশাটি দত্তেরহাট ফায়রা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে পেছন থেকে একটি ইটবাহী পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে ঘটনাস্থলেই ওই নারী মারা যান।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews