1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পিরোজপুরে নিখোঁজের ২ দিন পর নদী থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

পিরোজপুরে নিখোঁজের ২ দিন পর নদী থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পিরোজপুরের ইন্দুরকানীতে ফজলুল হক (৭২) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে মোড়লগঞ্জ উপজেলার পানগুছি নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। ফজলুল হক ইন্দুরকানীর চন্ডিপুর ইউনিয়নের খোলপটুয়া গ্রামের বাসিন্দা। এর আগে গত শুক্রবার রাতে মোবাইল ফোনে কথা বলতে গিয়ে পা ফসকে নদীতে পড়ে নিখোঁজ হন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে ফজলুল হক ইন্দুরকানীর সোলমবাড়ীয়া ফেরির পল্টুনে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন। হঠাৎ পা ফসকে নদীতে পড়ে গিয়ে তিনি নিখোঁজ হন। অনেক খোঁজাখুজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। অবশেষে দুই দিন পর আজ সোমবার সকালে তার মরদেহ নদীতে ভেসে উঠে। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বৃদ্ধের ভাগনে প্রভাষক কাইউম জমাদ্দার জানান, আমার মামা গত শুক্রবার রাতে মোড়েলগঞ্জ ফেরিঘাটের পল্টুনে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন। এ সময় পা ফসকে তিনি নদীতে পড়ে যান। এরপর থেকে নিখোঁজ হন তিনি। অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি।

অবশেষে আজ সোমবার তার মরদেহ পানগুছি নদী থেকে উদ্ধার করা হয়। চন্ডিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু জানান, দুই দিন পর ফজলুল হকের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়। আজ তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews