1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পুলিশ হেফাজতে দুদকের সাবেক কর্মকর্তার মৃত্যুর ঘটনায় ২ পুলিশ ক্লোজড - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

পুলিশ হেফাজতে দুদকের সাবেক কর্মকর্তার মৃত্যুর ঘটনায় ২ পুলিশ ক্লোজড

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ২১৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা-পুলিশের হেফাজতে দুদকের সাবেক উপপরিচালকের মৃত্যুর ঘটনায় পুলিশের দুই সদস্যকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ স্বাক্ষরিত এক আদেশে তাঁদের সরিয়ে নেওয়া হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার (এডিসি) স্পীনা রানী প্রামাণিক বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ওই আদেশে প্রশাসনিক কারণে তাঁদের সরিয়ে নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়। ওই দুই পুলিশ সদস্য হলেন চান্দগাঁও থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইউসুফ আলী এবং এ টি এম সোহেল রানা।

চট্টগ্রামে পুলিশ হেফাজতে দুদকের সাবেক উপপরিচালকের মৃত্যু চট্টগ্রামে পুলিশ হেফাজতে দুদকের সাবেক উপপরিচালকের মৃত্যু গত মঙ্গলবার রাত ১১টার দিকে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকার নিজ বাসা থেকে দুদকের সাবেক উপপরিচালক ছৈয়দ মোহাম্মদ শহীদুল্লাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান সাদা পোশাকের দুই পুলিশ সদস্য। রাত ১২টার দিকে থানা হেফাজতেই অসুস্থ হওয়ার পর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্বজনেরা শুরু থেকে অভিযোগ করছেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

কোনো মামলার ওয়ারেন্ট দেখানো ছাড়াই চান্দগাঁও থানার এএসআই ইউসুফ আলী ও এএসআই সোহেল রানা দুদকের ওই সাবেক কর্মকর্তাকে বাসা থেকে ধরে নিয়ে যান। মৃত মোহাম্মদ শহীদুল্লার ছেলের অভিযোগ, আটক করার সময় ওই দুই পুলিশ সদস্য তাঁর বাবাকে টানাহেঁচড়া করেছিল। তাঁর শার্টের কলার চেপে ধরেছিল। অভিযোগ রয়েছে, চট্টগ্রামে গৃহকর্মীকে মারধর ও হত্যার হুমকির অভিযোগে যে মামলায় দুদকের ওই সাবেক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তা সাজানো মামলা ছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews