বুধবার (১৯ নভেম্বর) বিকেলে এজ গ্রুপ ক্রিকেট ডেভলপমেন্ট ক্যাম্পেইনের অংশ হিসেবে পঞ্চগড় জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত জেলার ক্রীড়া সংগঠক এবং ক্ষুদে ক্রিকেটারদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
আসিফ আকবর বলেন, ‘প্রত্যেক জেলায় ক্রিকেট লীগ শীঘ্রই শুরু হবে। আমরা জানি ক্রীড়া অধিদপ্তর থেকে টেন্ডারের মাধ্যমে যে সরঞ্জামগুলো কেনা হয়, সেগুলো খেলার মতো নয়। আমরা এ ব্যাপারে প্লানিং করছি।’
তিনি আরও বলেন, ‘এজ গ্রুপ ক্রিকেটে আমরা সম্প্রতি মাদ্রাসা শিক্ষার্থীদেরকেও সংযুক্ত করেছি। আপনারা একটু খেয়াল করবেন পাকিস্তান, আফগানিস্তান এবং ইন্ডিয়ায় এই তিনটা দেশে কিন্তু মাদ্রাসা থেকেই ক্রিকেটাররা ন্যাশনাল টিমে এসেছে। সুতরাং আমরা প্রতিটা বাচ্চাকে মেইনস্ট্রিমে নিয়ে আসব। এ ব্যাপারে আলোচনা হয়েছে।’
আসিফ আকবর বলেন, ‘প্রাইম ব্যাংক ক্রিকেট টুর্নামেন্ট গত দশ বছর থেকে হচ্ছে, যেটার আমরা কোনো আউটকাম খুঁজে পাইনি। আমরা এটাকে নতুন আঙ্গিকে নিয়ে এসেছি। এই প্রথম আমরা স্কুল ক্রিকেটারদের ডাটাবেজ তৈরি করতে যাচ্ছি। আমাদের প্রায় ২৩ লাখ নতুন জেনারেশন ড্রাগ এডিক্টেড। প্রায় দেড় কোটি মানুষ দেশে নাই । তাদের ফ্যামিলি অনেক দুর্ভোগে আছে। আমাদের প্রায় ৫ কোটি মানুষ ইনেক্টিভ। আমাদের টার্গেট হচ্ছে ক্লাস ফোর থেকে শুরু করা । যেকোনো মূল্যে আমরা বাংলাদেশের ক্রিকেটকে ক্যালেন্ডারে ৮ মাস রাখতে চাই । মেয়েদেরকে স্পেশাল সুবিধা দিতে চাই আমরা। তাদের জন্য যেকোনো ফ্যাসিলিটিজ ব্লাংক চেক (ফাঁকা চেক)।’
এ সময় আরও বক্তব্য দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হাসানুজ্জামানসহ ক্রিকেট সংশ্লিষ্টরা।
জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেমের সঞ্চালনায় ও সভাপতিত্বে অনুষ্ঠানে বিসিবির মেম্বার সেক্রেটারি আরমানুল ইসলাম, বিসিবির আম্প্যায়ার সাকির স্থানীয় ক্রীড়া সংগঠক, ক্ষুদে ক্রিকেটার, আম্প্যায়ার, অভিভাবকসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।