1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
প্রবাসীর স্ত্রী অপহরণকালে ইউপি চেয়ারম্যানের ছেলে আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

প্রবাসীর স্ত্রী অপহরণকালে ইউপি চেয়ারম্যানের ছেলে আটক

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১৮৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // প্রবাসীর স্ত্রীকে তার মায়ের সামনে থেকে অপহরণকালে রাজু আহমেদ নামে এক ইউপি চেয়ারম্যানের ছেলে পুলিশের হাতে আটক হয়েছেন। সোমবার (৯ অক্টোবর) চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীর ওপর নির্মিত চাঁদপুর ব্রিজ অতিক্রমকালে রাজু দলবলসহ এই অপহরণের চেষ্টা চালায়।

স্থানীয়রা জানান, আটক রাজু আহমেদ সদরের ইব্রাহীমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান কাশেম খানের ছেলে। অপরদিকে অপহরণের হাত থেকে রক্ষা পাওয়া ওই প্রবাসীর স্ত্রী চাঁদপুর সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রী। তার বাবার বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে।

থানা পুলিশ জানায়, প্রবাসীর স্ত্রী তার মায়ের সাথে শহরের নতুনবাজার ও পুরানবাজার সংযোগের চাঁদপুর ব্রিজে ওঠার পথে রাজু আহমেদ কয়েকজন যুবককে নিয়ে পথ অবরুদ্ধ করে তাকে অপহরণের চেষ্টা চালায়। এ সময় মেয়ে ও তার মায়ের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে। বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে অবগত করা হয়। এরপর চাঁদপুর সদর মডেল থানার হয়ে এসআই মো. শাহজাহান ঘটনাস্থলে যান এবং রাজুকে আটক করে থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে প্রবাসীর স্ত্রীর বাবা বলেন, এই ছেলে আমার মেয়ের সংসার ভাঙতে উঠে পড়ে লেগেছে। প্রায়ই আমার মেয়েকে নানাভাবে জ্বালাতনের চেষ্টা চালাতো। তার বখাটেপনা হতে মেয়েকে বাঁচাতে আমরা ইতোপূর্বে এই ছেলের বিরুদ্ধে থানায় জিডি করেছি। এরপর এবার ডাকাতের মতো মেয়েকে তার মায়ের সামনে থেকে তুলে নিতে চেষ্টা চালিয়েছে। আমরা এই ছেলের কঠোর শাস্তির দাবী জানাচ্ছি।

এ বিষয়ে আটক রাজু বলেন, আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে। এই মেয়ে নিজেই আমার সাথে চলে আসতে চায়। আমি তাকে বুঝাতে গেলে এ ঘটনার সৃষ্টি হয়। যদিও প্রেমের বিষয়টি প্রকাশ্যে অস্বীকার করেছে ওই প্রবাসীর স্ত্রী। এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানার এসআই মো. শাহজাহান বলেন, এই মেয়ের পারিবারিকভাবে বিবাহ হয়েছে এক প্রবাসীর সাথে। এখন যে ঘটনা ঘটিয়েছে এই ছেলে তা নিন্দনীয়। এর আগেও মেয়ের বাবা এই ছেলের বিরুদ্ধে থানায় জিডি করেছিলো। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। এদিকে ঘটনা প্রসঙ্গে যোগাযোগ করা হলেও কোন মন্তব্য করতে রাজি হননি রাজুর বাবা ইউপি চেয়ারম্যান কাশেম খান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews