1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
প্রশিক্ষণ কেন্দ্রে ঢলে পড়লেন বরিশাল ডিবি পুলিশের এসআই কামাল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

প্রশিক্ষণ কেন্দ্রে ঢলে পড়লেন বরিশাল ডিবি পুলিশের এসআই কামাল

  • প্রকাশিত : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ১৭৩ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণের সময় অসুস্থ হয়ে কামাল হোসেন (৪৬) নামে গোয়েন্দা পুলিশের এক উপ-পরিদর্শকের মৃত্যু হয়েছে। রোববার সকালে পুলিশ ট্রেনিং সেন্টারের ফাইনাল পরীক্ষার দৌঁড়ে অংশ নিয়ে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়। 

পটুয়াখালীর বাউফল উপজেলার পাকঢাল গ্রামের মোকছেদ আলী ফকিরের ছেলে কামাল হোসেন বরিশাল জেলা গোয়েন্দা পুলিশে (ডিবি) কর্মরত ছিলেন বলে জানা গেছে। তার ডিসি নম্বর (৪৪)। এই তথ্য বরিশাল জেলা গোয়েন্দা পুলিশের ওসি মিজানুর রহমান বরিশালটাইমসকে নিশ্চিত করেন।

মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমাডেন্ট ডিআইজি মো. নজরুল ইসলাম এনডিসি সাংবাদিকদের জানান, আজ সকালে তাদের প্রশিক্ষণের ফাইনাল পরীক্ষা ছিল। প্রথম এক কিলোমিটার দৌড়ানোর পরে তিনি দ্বিতীয় পরীক্ষায় অংশ গ্রহণের জন্য অপেক্ষা করছিলেন। প্রথম পরীক্ষায় তিনি শতভাগ নম্বরও পেয়েছিল। দ্বিতীয় পরীক্ষায় অংশ নেয়ার জন্য অপেক্ষারত থাকা অবস্থায় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসারত অবস্থায় সকাল ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকতাসহ পরিবারের সদস্যদের জানানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

উপ-পরিদর্শক কামাল হোসেন পারিবারিকভাবে তিন সন্তানের জনক ছিলেন। ১৯৯৭ সালে তিনি পুলিশে যোগদান করেন। তার মৃত্যুর ঘটনায় পুলিশের এডিশনাল ডিআইজি আশফাকুল আলমকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে ডিআইজি নজরুল ইসলাম এনডিসি জানিয়েছেন।

টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজের আবাসিক চিকিৎসক মো. আলমগীর হোসেন জানান, অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। ইসিজি করা অবস্থায় তার মৃত্যু ঘটে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews