1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
প্রেমের টানে মালয়েশিয়ান তরুণী কিশোরগঞ্জে - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

প্রেমের টানে মালয়েশিয়ান তরুণী কিশোরগঞ্জে

  • প্রকাশিত : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১৯৬ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // বাংলাদেশি যুবকের প্রেমের টানে মালয়েশিয়া থেকে কিশোরগঞ্জে ছুটে এসেছেন লায়লা মিয়া আব্দুল্লাহ (২১) নামে এক তরুণী। জেলার নিকলি উপজেলার দামপাড়া গোয়াইহাটি গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে আদনান রকি জোবানের (২৬) সঙ্গে সাত মাসের প্রেমের সম্পর্কের পর, তাকে বিয়ের উদ্দেশ্যে নিজ জন্মভূমি মালয়েশিয়া থেকে ছুটে আসেন লায়লা। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের বিয়ে ও ঘুরে বেড়ানোর কিছু ছবি প্রকাশ পেয়েছে। যা নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে।

জোবান জানান, পাঁচ বছর আগে কর্মসংস্থানের জন্য মালয়েশিয়া পাড়ি জমান তিনি। সেখানে ফেসবুকের মাধ্যমে লায়লার সঙ্গে প্রথমে পরিচয় হয়। পরে ধীরে ধীরে তাদের মধ্যে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

এ বিষয়ে জোবান বলেন, আমাদের সাত মাসের সম্পর্ক। লায়লার ইচ্ছা ছিল বাংলাদেশে এসে ধুমধাম করে আমাকে বিয়ে করবে। তার ইচ্ছাতেই গত ২৭ সেপ্টেম্বর লায়লা ও তার বোনকে বাংলাদেশে নিয়ে আসি। শুক্রবার (৬ অক্টোবর) তার বোনের উপস্থিতিতে পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়। ইতোমধ্যে লায়লার বোন মালয়েশিয়ায় চলে গিয়েছে। আগামী ২১ অক্টোবর আমরাও মালয়েশিয়া চলে যাব।

তাদের বিয়ের বিষয়ে সত্যতা নিশ্চিত করে দামপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, তাদের বিয়ের পর থেকে এলাকাবাসী বউ দেখার জন্য আদনানের বাড়িতে দলবেঁধে আসছে। বিষয়টি এলাকায় একটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews