1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
প্রেমে মজেছেন শেহনাজ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

প্রেমে মজেছেন শেহনাজ

  • প্রকাশিত : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৮৪ 0 বার সংবাদি দেখেছে

বিনোদন ডেস্ক //আইপিএলের চলতি মৌসুমে শেহনাজ গিলকে প্রায় প্রতিটি ম্যাচেই দেখা যাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুের গ্যালারিতে। আর এতেই শুরু হয়েছে তার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন গুঞ্জন।

ক্রিকেট মহল ও বিনোদন জগতে আলোচনা চলছে, আরসিবির তরুণ ক্রিকেটার দেবদত্ত পাডিক্কালের সঙ্গে কি সম্পর্কে জড়িয়েছেন শেহনাজ?

সম্প্রতি এক ম্যাচ চলাকালীন আলাপচারিতায় নিজের পছন্দের ক্রিকেটারদের নাম বলতে গিয়ে শেহনাজ বলেন, ‘আমি বিরাটকে ভালোবাসি। আর খেলার মাঠে দেবদত্তকে আমার খুব পছন্দ।’ এর পর থেকেই এই গুঞ্জন আরো জোরদার হয়।

তবে এখন পর্যন্ত এই সম্পর্কের বিষয়ে শেহনাজ বা দেবদত্ত কেউই সরাসরি কোনো মন্তব্য করেননি।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে শেহনাজ লিখেছিলেন, ‘দিল আরসিবি মে হ্যায়’ (মন পড়ে আছে আরসিবি-তে)। এই পোস্ট নিয়েও ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়।

আরসিবির ম্যাচ জয়ের পর গ্যালারিতে তার উচ্ছ্বাস, জার্সি পরা ছবি এবং নিয়মিত পোস্ট দেখে অনেকেই তাকে দলের ‘লাকি চার্ম’ বলেও ডাকছেন।

গত বৃহস্পতিবারও আরসিবির জয় নিয়ে একটি ভিডিও পোস্ট করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

পাঞ্জাবি বিনোদন জগৎ থেকে ক্যারিয়ার শুরু করা শেহনাজ গিল ব্যাপক জনপ্রিয়তা পান রিয়েলিটি শো ‘বিগ বস ১৩’-এর মাধ্যমে। পরে তিনি বলিউডে কাজ করেন সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার মাধ্যমে। এরপর ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’ এবং পাঞ্জাবি সিনেমা ‘ইক কুড়ি’-তেও তাকে দেখা গেছে।

এখন তার ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন, বিশেষ করে ক্রিকেটারকে ঘিরে এই সম্পর্কের গুঞ্জনই সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews