1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
প্রেম নয়, এবার বিয়ের গুঞ্জন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

প্রেম নয়, এবার বিয়ের গুঞ্জন

  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৬১ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন প্রতিবেদক // শোবিজে নির্মাতা রায়হান রাফী ও চিত্রনায়িকা তমা মির্জার প্রেমের গুঞ্জন বহুদিনের। মাঝে তাদের মধ্যে দূরত্ব বেড়েছে বলেও শোনা গেছে। সেসব ছাপিয়ে এবার গুঞ্জন উঠেছে, চুপিসারে বিয়ে করেছেন রাফী-তমা!

গতকাল সোমবার ছিল রাফীর জন্মদিন। বিশেষ দিনটি একসঙ্গে উদযাপন করেছেন এই পরিচালক-নায়িকা। সঙ্গে ছিলেন রাফীর মা। অনেকটা পারিবারিক আবহ বিরাজ করছিল। সেসব ছবি ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে। এরপরই গুঞ্জন ছড়ায় রাফী-তমার গোপন বিয়ের। তবে এ বিষয়ে কোনো বক্তব্য দেননি রাফী। যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাকে।

এর আগে, তমা মির্জার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে সামাজিকমাধ্যমে একটি ছবি শেয়ার করেছিলেন রায়হান রাফী। যেখানে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়ে তমাকে নিজের জীবনে পেয়ে ‘ভাগ্যবান’ বলে দাবি করেন নির্মাতা। উত্তরে রাফীকে পেয়ে নিজেকেও ভাগ্যবান দাবি করেন এই অভিনেত্রী।

এবার রাফীর জন্মদিন পার্টির একটি ছবি শেয়ার করে তমা মির্জা লিখেছেন, ‘মনে রাখার মতো একটি রাত।’

এদিকে, ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তির অপেক্ষায় রয়েছে রায়হান রাফীর নতুন ওয়েব ফিল্ম ‘আমলনামা’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তমা মির্জা। তিনি ছাড়াও এতে রয়েছেন গাজী রাকায়েত, সারিকা সাবরিন, কামরুজ্জামান কামু, হাসনাত রিপনসহ অনেকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews