1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরগুনায় ৮৫ লাখ টাকার সেতুতে উঠতে লাগে মই - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

বরগুনায় ৮৫ লাখ টাকার সেতুতে উঠতে লাগে মই

  • প্রকাশিত : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নামেশিপাড়া গ্রামের নিদ্রা খালের ওপর প্রায় ৮৫ লাখ টাকা ব্যয়ে এক বছর আগে সেতু নির্মাণ করা হয়। সেতুর দুই পাড়ে সংযোগ সড়ক না থাকায় ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার তিন গ্রামের পাঁচ হাজার মানুষ। নিরুপায় হয়ে কাঠের মই বেয়ে সেতু পার হচ্ছেন এলাকাবাসী।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২০২১-২২ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নামেশিপাড়াসংলগ্ন নিদ্রা খালের ওপর ১৫ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ করা হয়। সেতু নির্মাণে ব্যয় ধরা হয় ৮৪ লাখ ৯০ হাজার টাকা। সেতুর কাজ পায় তালতলী উপজেলা যুবলীগের আহ্বায়ক মারুফ রায়হান তপু। সেতুটির নির্মাণকাজ ২০২২ সালের সেপ্টেম্বরে শেষ হয়। সেতুটি নির্মাণ হলেও এখনও দু’পাশে অ্যাপ্রোচ সড়ক নির্মিত হয়নি।

স্থানীয়দের ভাষ্য, এই সেতু পার হয়ে প্রতিদিন শতাধিক শিক্ষার্থী লাউপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়া-আসা করে। কোমলমতি শিক্ষার্থীরা কাঠের মই বেয়ে উঠতে গিয়ে অনেকে নিচে পড়ে আহত হচ্ছে। বৃষ্টি হলে ভয়ে শিক্ষার্থীরা স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। বৃদ্ধসহ অসুস্থ মানুষ এই মই বেয়ে উঠতে পারেন না সেতুতে।

স্থানীয় কামাল নামের এক বাসিন্দা বলেন, এ সেতু যেন মরণফাঁদ। জাফর নামে একজন বলেন, সেতুটি নির্মাণ করা হলেও দুই পাশে সংযোগ সড়ক নেই। এ জন্য মানুষ হাঁটাচলা করতে পারে না। নিরুপায় হয়ে গ্রামবাসী কাঠের মই দিয়ে চলাচল করে।

সেতু বাস্তবায়নকারী মারুফ রায়হান তপু বলেন, মূল সেতুর নির্মাণকাজ শেষ। এখন সংযোগ সড়কের কাজ বাকি আছে। সেটাও কিছুদিনের মধ্যে শেষ হবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মহিবুল ইসলাম বলেন, সেতুর কাজ শেষ হয়েছে। তবে সংযোগ সড়কের কাজ শেষ হয়নি। এ কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিল দেওয়া হয়নি। সেতুর কাজ শেষ করলে ঠিকাদারকে বিল দেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews