1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে ইয়াবাসহ আটক ২ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

বরিশালে ইয়াবাসহ আটক ২

  • প্রকাশিত : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ২২৭ 0 বার সংবাদি দেখেছে
বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অভিযানে সাড়ে তিন হাজার পিচ ইয়াবা সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২১শে আগষ্ট) ভোর সাড়ে ৫টায় বরিশাল নগরীর হাতেম আলী চৌমাথায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

জানাযায়,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে ৫টায় বরিশাল নগরীর হাতেম আলী চৌমাথায় অর্পিতা মিষ্টান্ন ভাণ্ডারে সামনে থেকে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে সাড়ে তিন হাজার পিচ ইয়াবা সহ দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন,বরিশাল নগরীর ৫ নং ওয়ার্ডের বেলতলার নিবাসী আ:মন্নান খলিফার পুত্র মোঃ হেলাল হোসেন (২৫) এবং বরিশাল নগরীর ৬ নং ওয়ার্ডের হাটখোলার নিবাসী আব্দুস সালাম হাং এর পুত্র মো: সন্টু খান (৩০)।

 

বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে ৫টায় নগরীর হাতেম আলী চৌমাথায় চিটাগাং টু মঠবাড়িয়াগামী একটি বাসে অভিযান চালিয়ে সাড়ে তিন হাজার পিচ ইয়াবা সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো বলেন,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বরিশাল কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।মাদক নির্মূলে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews