1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে একযোগে ২০০ ইমারতের নকশা অনুমোদন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বরিশালে একযোগে ২০০ ইমারতের নকশা অনুমোদন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৮১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

বরিশাল নগরীতে ইমারত নির্মাণের নকশা অনুমোদন নিয়ে দীর্ঘদিনের জট নিরসনে কার্যকর পদক্ষেপ নিয়েছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। সরকার প্রণীত ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬ অনুসরণে ২০২৪ ও ২০২৫ সালে জমা পড়া মোট ২০০টি ইমারতের নকশা একযোগে অনুমোদন দিয়ে তা গ্রাহকদের হাতে তুলে দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় নগরীর শহীদ মিনার অডিটোরিয়াম ভবনে আয়োজিত অনুষ্ঠানে বিসিসির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুমোদিত নকশা হস্তান্তর করেন। এ সময় উপস্থিত প্রায় ৪০ জন গ্রাহকের হাতে তিনি নিজেই নকশা তুলে দেন, যা সেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও আন্তরিকতার প্রতিফলন হিসেবে দেখা হয়েছে।

 

অনুষ্ঠানে প্রশাসক বলেন, নগরবাসীর ভোগান্তি কমানো এবং সেবা প্রাপ্তিকে সহজ, দ্রুত ও স্বচ্ছ করা আমাদের অঙ্গীকার। দীর্ঘদিন ধরে জমে থাকা নকশাগুলোর অনুমোদন সম্পন্ন করে আমরা সেই লক্ষ্য বাস্তবায়নের একটি ধাপ এগিয়ে গেলাম। তিনি আরও জানান, পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতে বিধিমালা অনুসরণে ভবন নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে বিসিসি কঠোর অবস্থানে থাকবে।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী, সচিব রুম্পা সিকদার, প্রধান রাজস্ব কর্মকর্তা রায়হান উজ জামান, নির্বাহী প্রকৌশলী মাকসুমুল হাকিম রেজা এবং স্থপতি মো. সাইদুর রহমান লুসানসহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা।

 

সংশ্লিষ্টদের মতে, একযোগে বিপুল সংখ্যক নকশা অনুমোদনের এ উদ্যোগ শুধু স্থবিরতা দূরই করবে না, বরং নগর উন্নয়ন কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে। পাশাপাশি ভবন নির্মাণে নিয়ম-শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং নাগরিক সেবার মানোন্নয়নেও এটি ইতিবাচক প্রভাব ফেলবে।

 

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews