1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে এসএসসি পরীক্ষায় পাশের হার ৯০ দশমিক ১৮ শতাংশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

বরিশালে এসএসসি পরীক্ষায় পাশের হার ৯০ দশমিক ১৮ শতাংশ

  • প্রকাশিত : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ২২৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশাল বোর্ডে এসএসসি পরীক্ষা ৯০ দশমিক ১৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গত বছর যা ছিলো ৮৯ দশমিক ৬১ শতাংশ। এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৩১১ জন। গত বছর যা ছিলো ৯ হাজার ৭৬৮ জন।

শুক্রবার (২৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।

তিনি জানান, বরিশালে এবার মোট পরীক্ষার সংখ্যা ৯১ হাজার ৯৭৯ জন। এরমধ্যে অংশগ্রহণ করেছেন ৯০ হাজার ১৯৬ জন। আর পাশ করেছেন ৮১ হাজার ৩৩৯ জন। পরীক্ষায় বহিষ্কার হয়েছেন ৪৫ জন।

বিভাগের ৬ জেলার মধ্যে এ বছর ১৪৭৭ টি বিদ্যালয় অংশগ্রহণ করেছে। এরমধ্যে ২৩১ টি বিদ্যালয়ের শিক্ষার্থী শতভাগ পাশ করেছেন। এছাড়া কেন্দ্র ছিলো ১৯০ টি। তবে পাশের হার বাড়লেও এ বছর জিপিএ ৫ এর সংখ্যা কমেছে।

শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের ভালো ফল করার প্রবল ইচ্ছার কারণেই ভালো ফলাফল হয়েছে বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews