1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে কাভার্ডভ্যান ভর্তি পলিথিনসহ আটক ৩ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

বরিশালে কাভার্ডভ্যান ভর্তি পলিথিনসহ আটক ৩

  • প্রকাশিত : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ১৯৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশালে দুটি কাভার্ডভ্যান ভর্তি ৬ টন পলিথিনসহ ৩ জনকে আটক করেছে বরিশাল পরিবেশ অধিদপ্তর ও এয়ারপোর্ট থানা পুলিশ। রোববার (১ অক্টোবর) দিবাগত রাত ১টায় বরিশাল এয়ারপোর্ট থানা এলাকার কামিনি পাম্প সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল মালেক মিয়া।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা থেকে বরিশালগামী দুইটি কাভার্ডভ্যানে তল্লাশি করা হয়। এ সময় দুটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো – ড ১৪-৮০৩৩ ও ঢাকা মেট্রো ড ১৪-৮৫৬৪) ভর্তি ৬ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। জব্দকৃত পলিথিনের আনুমানিক মূল্য ১২ লাখ টাকা। এছাড়া দুই জন চালকসহ এক হেল্পারকে আটক করা হয়। জিজ্ঞেসাবাদে আটককৃতরা জানায় তাদের বাড়ি বেনাপোল সীমান্তে।

এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, রাতে পরিবেশ অধিদপ্তর থেকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে দুটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। এছাড়া ৩ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews