1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে গভীর রাতে জামায়াতের ৫ নেতাকর্মী আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

বরিশালে গভীর রাতে জামায়াতের ৫ নেতাকর্মী আটক

  • প্রকাশিত : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ২২৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশাল নগর থেকে জামায়াতের ৫ নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৯ জুন) দিনগত গভীর রাতে তাদের আটক করা হয় বলে মহানগর পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন।

আটককৃতরা হলেন- নগরী কাউনিয়া থানা জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমান, নগরীর চার নম্বর ওয়ার্ডের সভাপতি সাইফুল ইসলাম, পাঁচ নম্বর ওয়ার্ডের সভাপতি ফেরদৌস গাজী, একই ওয়ার্ডের সেক্রেটারি মো. ইব্রাহিম ও সক্রিয় কর্মী সাইফুল ইসলাম।

শনিবার (১০ ‍জুন) বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল জানান, নগরের কাউনিয়া সাধুর বটতলা এলাকার হাওলাদার মঞ্জিলের দোতলায় একটি বাসায় জামায়াতের নেতারা গোপন বৈঠক করেছিলেন। এ খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া বলে জানিয়েছেন ওসি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews