1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে ডেঙ্গুতে দুই বছর বয়সী শিশুর মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনায় যুবলীগ নেতা রাজীব আবদুল্লাহ গ্রেফতার ভোলা সদর থানা পুলিশের অভিযানে ১৭ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ আটক ১ মেহেন্দিগঞ্জের হাজিরহাট সংলগ্ন পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ মেহেন্দিগঞ্জের কালিকাপুর থেকে ৮০ পিস ইয়াবাসহ ১ জন আটক পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিল স্বজনরা হাম উপসর্গে আরও ২ মৃত্যু ৬-১৬ বছর বয়সীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির চরফ্যাশন শহরের প্রবেশমুখে দীর্ঘদিনের ময়লার ভাগাড় এখন ‘গ্রিন জোন’ কাজিরহাটে উন্নয়নের নামে আশ্বাসের বাণী বাতাসে ঝুলছে  পটুয়াখালীতে দুই সাংবাদিকের ওপর সশস্ত্র হামলা, হাসপাতালে চিকিৎসাধীন

বরিশালে ডেঙ্গুতে দুই বছর বয়সী শিশুর মৃত্যু

  • প্রকাশিত : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছর বয়সী শেফা (০২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) সকাল ৮টার আগে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বরিশাল বিভাগে এ নিয়ে চলতি বছর মোট ৬০ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন আক্রান্ত হয়ে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ ব্যক্তি। এই বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।

মৃত শেফা বরিশালের মেহেন্দিগঞ্জের ভাসানচরের বাসিন্দা দেলোয়ার হোসেনের মেয়ে। সে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৮ ডিসেম্বর শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছিল।

স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগের দুই মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আট হাজার ৬৫৬ জন রোগী ভর্তি হন। এর মধ্যে সুস্থ হয়েছেন আট হাজার ৪৭৮ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১১৮ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews