1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে নিষেধাজ্ঞায় ইলিশ শিকার, ৩০ জনের জেল-জরিমানা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

বরিশালে নিষেধাজ্ঞায় ইলিশ শিকার, ৩০ জনের জেল-জরিমানা

  • প্রকাশিত : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১৮৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় বরিশালে অভিযান চালিয়ে ৩০ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১ নভেম্বর) দুপুর ১২টায় বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

মৎস্য অফিসের তথ্যমতে, মঙ্গলবার বরিশাল বিভাগে ১৬৩টি অভিযানে ৪২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসব অভিযানে তাদের কাছ থেকে দুই লাখ ৫৩ হাজার ৮০০ মিটার অবৈধ জাল ও দশমিক ৪০৬ মেট্রিকটন ইলিশ জব্দ করা হয়েছে। জব্দ জালের বাজার মূল্য ৫০ লাখ ৫০ হাজার টাকা। জব্দ ইলিশ বিভিন্ন এতিমখানা ও বৃদ্ধাশ্রমে বিতরণ করা হয়েছে। পাশাপাশি তাদের কাছ থেকে জব্দ নৌকা, ট্রলার ও মাছধরার বিভিন্ন সরঞ্জাম বিক্রি করে এক লাখ ৩৬ হাজার ৭০০ টাকা আয় করা হয়েছে।

এছাড়া বরিশালে ১৫ জন ও ভোলায় ১৫ জনসহ ৩০ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি বরিশাল জেলায় ১০ জন, ভোলায় সাতজন ও ঝালকাঠিতে একজনসহ মোট ১৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন বলেন, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ১৪টি মৎস্য অবতরণ কেন্দ্র, ১৯০টি মাছঘাট, ৩৩১টি আড়ত ও ২৫০টি বাজার পরিদর্শন করেছে মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews