1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে বিস্কুটবোঝাই কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

বরিশালে বিস্কুটবোঝাই কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১৭৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতার মধ্যেই বরিশালের গৌরনদীতে একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। চলমান আন্দোলনের অংশ হিসেবে তৃতীয় দফায় বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিন বুধবার (০৮ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।

কাভার্ডভ্যানের চালক সিরাজুল ইসলাম বলেন, বরিশাল বিসিক থেকে বিস্কুট নিয়ে মৌলভীবাজার যাচ্ছিলাম। পথে বাটাজোর এলে কয়েকজন লোক গাড়ির সামনে এসে দাঁড়ায় এবং গাছ ফেলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এরপর তিনজন পেট্রোল দিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নেভায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, আগুনে কাভার্ডভ্যানের সামনে অংশ পুড়ে গেছে। তবে বিস্কুটের কোনো ক্ষতি হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews