1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে বেপরোয়া গতির বাসচাপায় ওসি নিহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

বরিশালে বেপরোয়া গতির বাসচাপায় ওসি নিহত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৩২১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কাঁঠালতলী এলাকায় বাসচাপায় পুলিশের এক কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে বরগুনার পুলিশ সুপার মো. আবদুস ছালাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল সাড়ে ৯টার দিকে ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. নজরুল ইসলাম। তিনি বরগুনা জেলা বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। জানা গেছে, বৃহস্পতিবার সকালে বরিশাল থেকে মোটরসাইকেলযোগে বরগুনা আসছিলেন নজরুল ইসলাম ও এসআই মো. নজরুল ইসলাম।

এ সময় বরগুনা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটা গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মো. আবদুস ছালাম বলেন, বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। হাসপাতালের আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। বাকেরগঞ্জের নিজ বাড়িতে তার দাফন হবে। হানিফ পরিবহনের গাড়িটি বরিশালের গৌরনদী থেকে জব্দ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews