শুক্রবার সকাল সাড়ে ১১ টায় বরিশাল নগরীর বিআইপি রেস্ট হাউজ চত্বরে আনুষ্ঠানিকভাবে কম্বল বিতরণ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। এ সময় মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনসহ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণকালে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আগামীতে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান।








