1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল ৫ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা ৫৪ হাজার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বরিশাল ৫ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা ৫৪ হাজার

  • প্রকাশিত : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৭৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর গোপন তথ্যের ভিত্তিতে বরিশাল নগরীর হাসপাতাল রোড এলাকার কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে মেয়াদোত্তীর্ণ কীট ব্যবহার, প্রয়োজনীয় কাগজপত্র নবায়ন না থাকা  অভিযোগে ৫টি প্রতিষ্ঠানকে মোট ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সূত্র জানায়, এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানে ব্যবহৃত মেয়াদোত্তীর্ণ মেডিকেল কীট, অনুমোদনহীন সরঞ্জাম ও প্রয়োজনীয় লাইসেন্সের ঘাটতি পাওয়া যায়। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাৎক্ষণিক জরিমানা আদায় করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্যের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। রোগীদের নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এদিকে অভিযানের খবর ছড়িয়ে পড়লে নগরীতে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে সতর্কতা দেখা যায়। সচেতন নাগরিকরা স্বাস্থ্যসেবার মান নিশ্চিতে এ ধরনের অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন।

এর আগেও বরিশালে এনএসআই ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছিল। মেয়াদোত্তীর্ণ কীট ব্যবহার ও প্রয়োজনীয় সনদ না থাকায় একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews