1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা পাকিস্তানের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা পাকিস্তানের

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১৩০ 0 বার সংবাদি দেখেছে
36
স্পোর্টস ডেস্ক // দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে কোনো বিষেশজ্ঞ স্পিনার না রাখায় ১০ উইকেটের বড় ব্যবধানে হেরে বসে পাকিস্তান। এ নিয়ে অবশ্য শুরু থেকেই সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। যেখানে স্পিনার আবরার আহমেদ ও ব্যাটার কামরান গুলামকে প্রথম টেস্ট শুরুর তিন দিন আগে টেস্ট স্কোয়াড থেকে সরিয়ে নেওয়া হয়েছিল।

অন্যদিকে অলরাউন্ডার আমের জামাল চোটের সমস্যার কারণে একাদশে থাকতে পারেননি। এবার দ্বিতীয় টেস্টের দল ঘোষণায় তাদের তিনজনকে ফেরানো হয়েছে।

তবে জামালের দ্বিতীয় টেস্টে খেলা নিশ্চিত নয়। তার খেলা নির্ভর করে তার ফিটনেসের ওপরেই। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে ওয়ারউইকশায়ারের হয়ে খেলার সময় পিঠের চোটে পড়েন এ ডানহাতি পেসার।

স্পিনার আবরারকে দ্বিতীয় টেস্টে তাই দেখা যেতে পারে। এই মাঠে আবরারের রেকর্ডও দারুণ ঘরোয়া ক্রিকেটে এখানে ৫টি প্রথম শ্রেণির ম্যাচে আবরারের উইকেট ৪০টি। গড় মাত্র ১৭.২৫।

এদিকে প্রথম টেস্ট চলাকালীন বাবা হয়েছেন শাহিন শাহ আফ্রিদি। গুঞ্জন ছিল ৩০ আগস্ট রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে না-ও খেলতে পারেন পাকিস্তানি এই পেসার। তবে প্রথম টেস্ট শেষে ছুটিতে যাওয়া আফ্রিদি আবারও দলের সঙ্গে যোগ দিয়েছেন।

পাকিস্তান স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, কামরান গুলাম, খুররাম শাহজাদ, মির হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আগা, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, আমের জামাল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews