1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক মিরাজ, জানালেন নিজের ভাবনা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক মিরাজ, জানালেন নিজের ভাবনা

  • প্রকাশিত : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ২৫৫ 0 বার সংবাদি দেখেছে

ক্রীড়া প্রতিবেদক // তিন ফরম্যাটে তিন অধিনায়ক—এই নীতির অংশ হিসেবে ওয়ানডে দলের নেতৃত্ব থেকে সরিয়ে শান্তকে, নতুন অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। বৃহস্পতিবার (১২ জুন) এক বছরের জন্য ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয় তাকে। আজ (১৩ জুন) প্রথম সংবাদ সম্মেলনে নেতৃত্ব নিয়ে নিজের ভাবনার কথা জানান এই অলরাউন্ডার।

মিরাজের ওয়ানডে অভিষেক হয়েছিল মাশরাফি বিন মোর্তাজার নেতৃত্বে। এরপর খেলেছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসানদের অধীনে। সেই অভিজ্ঞতা এবার নিজের নেতৃত্বে কাজে লাগাতে চান তিনি।

মিরাজ বলেন, “অনেক অধিনায়কের অধীনে খেলেছি, অনেক কিছু শিখেছি। সেসব অভিজ্ঞতা আমার অধিনায়কত্বে কাজে লাগবে। মাশরাফি ভাইয়ের মতো অধিনায়কের অধীনে ওয়ানডে অভিষেক আমার জন্য বড় অনুপ্রেরণা ছিল।”

সাবেক অধিনায়কদের মতো পরিস্থিতি বুঝে শক্ত সিদ্ধান্ত নিতে চান মিরাজ। তিনি বলেন, “যেভাবে তাঁরা কঠিন সময়ে শক্ত সিদ্ধান্ত নিতেন, আমি তা অনুসরণ করেছি। সবসময় সিদ্ধান্ত সফল হবে না, কিন্তু সাহসের সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে।”

মিরাজ চান, ড্রেসিংরুম হোক আত্মবিশ্বাস আর সহযোগিতার জায়গা। “যারা জুনিয়র, তাদের পারফর্ম করতে হবে, কিন্তু তাদের পাশে থাকাটাও জরুরি। আমরা যেমন সহায়তা পেয়েছি, তেমনি ওদেরও সহায়তা করব। যেন কেউ একা মনে না করে—সবাই তার পাশে আছে।”

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews