1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাগেরহাটের রামপালে ইয়াবাসহ আটক ১ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

বাগেরহাটের রামপালে ইয়াবাসহ আটক ১

  • প্রকাশিত : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১৯৯ 0 বার সংবাদি দেখেছে

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট // বাগেরহাটের রামপালে থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য ইয়াবাসহ মোঃ আকরাম শেখ (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে।আজ শুক্রবার (১৩ অক্টোবর) আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃত আকরাম খুলনার বটিয়াঘাটা উপজেলায় রনজিতের হুলা গ্রামের মৃত আহাদ শেখের ছেলে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাতে থানা পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, রামপাল খেয়াঘাট এলাকায় মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করে এক ব্যক্তি। এ খবর পেয়ে সাব-ইন্সফেক্টর লিটন কুমার বিশ্বাসের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান চালান। অভিযান চালিয়ে আকরামের দেহ থেকে ১০ (দশ) পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইন-চার্জ এস. এম. আশরাফুল আলম সাংবাদিকদের জানান, গতরাতে অভিযান চালিয়ে খেয়াঘাট এলাকা থেকে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে । তিনি আরও বলেন যে, রামপাল থানার এরিয়ায় কোন মাদক ব্যবসায়ী ও মাদকসেবির জায়গা হবে না। মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে৷ পরবর্তীতে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews