1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাবা হলেন পপতারকা জাস্টিন বিবার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

বাবা হলেন পপতারকা জাস্টিন বিবার

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১৪৩ 0 বার সংবাদি দেখেছে
63
বিনোদন ডেস্ক // বাবা হলেন জনপ্রিয় পপতারকা জাস্টিন বিবার। স্ত্রী হেইলির কোল জুড়ে এল ফুটফুটে পুত্রসন্তান। সোশাল মিডিয়ায় সদ্যোজাত সন্তানের ছবি দিয়ে জাস্টিন বিবার অনুরাগীদের জানালেন এই সুখবর। জাস্টিন লিখেছেন, ‘স্বাগত জ্যাক ব্লুজ বিবার।’

২০২০ সালে নিজের অসুস্থতার কথা জানিয়েছিলেন জাস্টিন। পপ তারকার মুখের একাংশ পক্ষাঘাতে আক্রান্ত হয়। বাতিল করতে হয় একাধিক কনসার্ট। তারপর থেকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসছেন জাস্টিন।

এর আগে ২০১০ সাল থেকে দীর্ঘ আট বছর সম্পর্কে থাকার পর বিচ্ছেদ হয় জাস্টিন বিবার এবং সেলেনা গোমেজের। ২০১৮ সালে হেইলির সঙ্গে বিবাহবন্ধনে জড়ান জাস্টিন। কিন্তু বিয়ের খবর কেউই প্রকাশ্যে আনেননি। এরপর বিয়ের চার বছর পূর্তিতে তাদের বিবাহের কথা স্বীকার করেন তারকা জুটি।

বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে হেইলি জানিয়েছিলেন, ‘তাদের দাম্পত্যজীবন কাটছে সিনেমার মতো। তিনি আরও বলেন, জাস্টিনের সঙ্গে তার বোঝাপড়া খুব ভাল বলেই আপাতত সুখে সংসার করছেন তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews