1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বায়ু দূষণ সূচকে শীর্ষে চিয়াং মাই, দ্বিতীয় ঢাকা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

বায়ু দূষণ সূচকে শীর্ষে চিয়াং মাই, দ্বিতীয় ঢাকা

  • প্রকাশিত : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ৩১৮ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // বিশ্বের দূষিত শহরের তালিকায় ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে দ্বিতীয় স্থানে আছে রাজধানী ঢাকা। রোববার সকাল ৯টা ৪মিনিটে দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই-বায়ুর মান সূচক) স্কোর ২১৪। আর ২৩০ স্কোর নিয়ে বায়ুদূষণের প্রথম স্থানে আছে থাইল্যান্ডের চিয়াং মাই।

বর্তমানে ২১২ স্কোর নিয়ে দূষিত বায়ুর শহরের তালিকার তৃতীয় স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু এবং ১৮৯ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি।

তথ্যমতে, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ সহনীয় হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘বিপজ্জনক’ বলে বিবেচিত হয়।

ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বায়ুদূষণের ফলে বাড়ছে শ্বাসকষ্ট, কাশি, নিম্ন সংক্রমণ এবং বিষণ্ণতার ঝুঁকি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews