1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাস-অটোরিকশা সংঘর্ষে স্কুলছাত্রীসহ নিহত ২ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

বাস-অটোরিকশা সংঘর্ষে স্কুলছাত্রীসহ নিহত ২

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ২২৫ 0 বার সংবাদি দেখেছে

সুনামগঞ্জে যাত্রীবাহী বাস ও সিএসজিচালিত অটোরিকশার সংঘর্ষে স্কুলছাত্রীসহ দুজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

 

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের পাথারিয়া বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দিরাই উপজেলার শরিফপুর গ্রামের সবুজ মিয়ার মেয়ে তাওসিয়া বেগম (১৩) ও শান্তিগঞ্জ উপজেলার পাগলা হোসেনপুর গ্রামের ইমরান হোসেন (৪২)। তাওসিয়া বেগম শান্তিগঞ্জে পাথারিয়া সুরমা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। ইমরান হোসেন অটোরিকশার চালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পাথারিয়া বাজার সংলগ্ন এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তা আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান হয়৷

পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছি। সবার সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা বলেন, এই দুর্ঘটনায় একজন স্কুল ছাত্রী এবং অটোরিকশার চালক নিহত হয়েছেন। আহত অন্যান্যদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews