1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিজয়কে সরিয়ে রাজশাহীর নতুন অধিনায়ক তাসকিন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বিজয়কে সরিয়ে রাজশাহীর নতুন অধিনায়ক তাসকিন

  • প্রকাশিত : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১৪৬ 0 বার সংবাদি দেখেছে
স্পোর্টস ডেস্ক // এনামুল হক বিজয়কে সরিয়ে দুর্বার রাজশাহীর নতুন অধিনায়ক করা হয়েছে তাসকিন আহমেদকে। আজ সোমবার এক সংবাদবিজ্ঞপ্তিতে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিটি এমনটি জানিয়েছে।

বর্তমানে রাজশাহী পয়েন্ট তালিকায় ৮ ম্যাচে ৩ জয় ও ৫ হারে মোট ৬ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে। যেখানে গতকাল খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরি পেলেও শেষ ওভারে জয়ের জন্য ১৭ রানের সমীকরণ মেলাতে পারেননি এনামুল।

নেতৃত্বের বদল প্রসঙ্গে এক বিজ্ঞপ্তিতে রাজশাহী টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যাটিংয়ে যেন মনোযোগ আরও বাড়াতে পারেন, সে জন্যই এনামুলের কাঁধ থেকে অধিনায়কত্বের ভার সরানো হয়েছে।

এ ছাড়া দলীয় সূত্র থেকে জানা গেছে, আগে থেকেই রাজশাহীর পরিকল্পনা ছিল টুর্নামেন্টের একপর্যায়ে তাসকিনের কাঁধে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হবে। দলটির ম্যানেজমেন্ট মনে করছে, সেই দায়িত্বটি তাসকিনকে এখন দেওয়া যেতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চলতি বিপিএলে বাকি ম্যাচগুলোর জন্য অভিজ্ঞ পেসার তাসকিন আমাদের নতুন অধিনায়ক।’

এদিকে এনামুল ও তাসকিন দুজনেই এবার বিপিএলে সেরা পারফরমারদের তালিকায় আছেন। ৮ ইনিংসে ৫৪ গড় ও ১৪১.৪৮ স্ট্রাইক রেটে ১ সেঞ্চুরিসহ ৩২৪ রান করা এনামুল এবারের বিপিএলে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। এনামুলের সমান ইনিংসে ১৮ উইকেট নেওয়া তাসকিন সর্বোচ্চ উইকেটশিকারি।

টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে এনামুলকে নিয়ে বলা হয়, ‘ম্যানেজমেন্ট মনে করে অধিনায়কত্বের চাপ ছাড়াই তার শুধু ব্যাটিংয়ে মনোযোগ দেওয়া উচিত। যেটা তাকে দলের প্লে-অফে ওঠার বিষয়ে আরও বেশি মনোযোগী রাখবে বলে আমরা মনে করি।’

বিপিএলে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় চিটাগং কিংসের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews