1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিদেশে পালানোর সময় উপজেলা চেয়ারম্যানের ভাই গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বিদেশে পালানোর সময় উপজেলা চেয়ারম্যানের ভাই গ্রেপ্তার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ২১৭ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন হত্যায় জড়িত থাকার অভিযোগে মো. মাসুদ রানা (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার দিবাগত রাতে বিদেশে পালানোর সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা ও কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেস বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।

মাসুদ রানা কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের ছোট ভাই। এই হত্যা মামলায় মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি রাজেস বড়ুয়া জানান, জামাল হত্যায় মাসুদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তিনি দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যাচ্ছেন এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

 

৩০ এপ্রিল রাতে জামাল হোসেন এশার নামাজ পড়তে গৌরীপুর পশ্চিম বাজার বায়তুন নুর জামে মসজিদে যাচ্ছিলেন। এ সময় বোরকা পরা তিনজন মসজিদ গলিতেই তাকে একাধিক গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২ মে জামালের স্ত্রী পপি আক্তার বাদী হয়ে দাউদকান্দি থানায় ৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আটজনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার আসামিরা হলেন তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের সুজন, আরিফ হোসেন, ইসমাইল হোসেন, মনাইরকান্দি গ্রামের শাহিনুল ইসলাম ওরফে সোহেল শিকদার, জিয়ারকান্দি গ্রামের বাদল, শাকিল, দাউদকান্দির গোপচর গ্রামের শাহ আলম, তিতাসের জিয়ারকান্দি গ্রামের অলি হাসান ও কালা মনির।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews