1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিপিএল নিলাম: তালিকায় নতুন ১৪ ক্রিকেটার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

বিপিএল নিলাম: তালিকায় নতুন ১৪ ক্রিকেটার

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১০৬ 0 বার সংবাদি দেখেছে
74

ক্রীড়া প্রতিবেদক // বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রায় এক যুগ পর নিলাম পদ্ধতি ফিরে এসেছে। প্রথম দুই আসরে নিলাম পদ্ধতি অনুসরণ করা হলেও পরে তা বন্ধ করা হয়। এবার রোববার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হবে দ্বাদশ আসরের নিলাম। তার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন করে আরও ১৪ ক্রিকেটারের নাম তালিকায় সংযুক্ত করেছে।

ফিক্সিং সন্দেহভাজন বেশ কয়েকজন ক্রিকেটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের স্থলে নিলামের চূড়ান্ত তালিকায় আরও কিছু পরিবর্তন এসেছে। নতুন যুক্ত ক্রিকেটারদের মধ্যে রয়েছেন- আলিস আল ইসলাম, মো. রুবেল, আশরাফুল হাসান রোহান, আহমেদ শরিফ, ইফতেখার হোসেন ইফতি, তৌফিক খান তুষার, রুবেল হোসেন (জাতীয় দলের পেসার), আশরাফুল ইসলাম সিয়াম, আলী মো. ওয়ালিদ, আল-আমিন (জুনিয়র), নুহায়েল সানদিদ, হোসেন আলী, শামসুল ইসলাম অনিক ও জাহিদ জাভেদ।

এর আগে, নিলাম তালিকা প্রকাশের পরই কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারের নাম বাদ পড়ার বিষয়টি আলোচনায় আসে। এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকতসহ কয়েকজনের হঠাৎ অনুপস্থিতি সমর্থক ও ফ্র্যাঞ্চাইজির মধ্যেও প্রশ্ন তুলেছে।

শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমের সামনে আসেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। তিনি বলেন, ‘বিসিবি নিয়মে অচল, সন্দেহ থাকলে কোনো ছাড় নেই।’ তার বক্তব্য থেকে স্পষ্ট হয়ে গেছে যে, নিলামে নামের অন্তর্ভুক্তি ও বাদ দেওয়া সম্পূর্ণ নিয়ম অনুযায়ী পরিচালিত হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
আর. এম মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Theme Customized By BreakingNews