
শুধু ভিনিসিয়ুসই নয়, বর্তমনা বিশ্বের সেরা আরও ৫ ফুটবলার তার দলেই খেলেন বলে জানিয়েছেন আনচেলত্তি। তারা হলেন, জুডে বেলিংহ্যাম, রদ্রিগো, টনি ক্রুস, ফেদে ভালভের্দে ও এদুয়ার্দো কামাভিঙ্গা।
সেরা ফুটবলারদের এই প্রসঙ্গ উঠে এসেছে এমবাপ্পেকে নিয়ে আনচেলত্তিকে সাংবাদিকদের করা প্রশ্নে। গুঞ্জন আছে, রিয়াল মাদ্রিদে আসছেন কিলিয়ান এমবাপ্পে। তবে এই বিষয়ে বরাবরের মতোই কথা বলতে আগ্রহী নন রিয়াল কোচ।
আনচেলত্তি বলেন, ‘সে (এমবাপ্পে) তো অন্য দলে খেলে। আমাদের দলেই তো বিশ্বের সেরা ফুটবলার আছে। সে (ভিনিসিউস) সেরা মানের ফুটবলার। সে যখন এরকম খেলে এবং এই মানসিকতা নিয়ে মাঠে নামে, সে তখন বিশ্বের সেরা ফুটবলার। ব্যক্তিগতভাবে এটাই মনে করি আমি।’
ভিনিসিয়ুসের পর সেরা খেলোয়াড়দের নামও পর্যায়ক্রমে বলে দিলেন আনচেলত্তি, ‘(দ্বিতীয় সেরা) বেলিংহ্যাম, রদ্রিগো তৃতীয়। চতুর্থ হলো ক্রুস, এরপর ভালভের্দে, কামাভিঙ্গা। আজকে রিয়াল মাদ্রিদের বেঞ্চে থাকা ছিল খুবই স্বস্তিদায়ক।