1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিসিবি থেকে জালাল ইউনুসের পদত্যাগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বিসিবি থেকে জালাল ইউনুসের পদত্যাগ

  • প্রকাশিত : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১৮৮ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। এতদিন সভাপতি নাজমুল হাসান পাপনের অধীনে বোর্ডের ক্রিকেট পরিচালনা প্রধানের দায়িত্বে ছিলেন তিনি।

পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে পদত্যাগ করতে বলা হয়েছে আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলমকে। তবে তিনি এখনও পর্যন্ত সিদ্ধান্ত দেননি। তারা দুজনই বিসিবিতে এনএসসি মনোনীত পরিচালক।

জালাল ইউনুস দেশের একটি দৈনিককে বলেন, ‘ক্রিকেটের স্বার্থে এবং নতুন কারও আসার পথ সুগম করতেই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আশা করি, ক্রিকেট বোর্ড সঠিকভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করবে।’

অভিজ্ঞ ক্রিকেট সংগঠক জালাল ইউনুস ১৯৯৭ সাল থেকে শুরু করে বর্তমান বোর্ডেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। মাঝে শুধু ২০০৫ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি বোর্ডে ছিলেন না। ২০২১ সালে ক্রিকেট অপারেশন্সের প্রধান হিসেবে আকরাম খান পদত্যাগ করলে জালাল ইউনুসকে সেই পদে নিয়ে আসেন নাজমুল হাসান পাপন। তখন থেকেই গত ৪ বছর ধরে বিসিবির এই পদে ছিলেন জালাল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews