1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিসিবি পরিচালক পদে নিযুক্ত হলেন রুবাবা দৌলা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

বিসিবি পরিচালক পদে নিযুক্ত হলেন রুবাবা দৌলা

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৪৯ 0 বার সংবাদি দেখেছে
107

ক্রীড়া প্রতিবেদক // বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের পরিচালক পদে করপোরেট ব্যক্তি ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা নিযুক্ত হয়েছেন। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে তাঁকে কাউন্সিলর হিসেবে মনোনয়ন প্রদান করে আজ আনুষ্ঠানিকভাবে বিসিবিকে চিঠি দেওয়া হয়েছে। রুবাবা দৌলার অন্তর্ভুক্তিতে ২৫ সদস্যের বিসিবি পর্ষদ পূর্ণতা পেয়েছে।

এনএসসি মনোনীত কাউন্সিলর পদে মোট দুজন থাকেন। গত ৬ অক্টোবর বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনের পর, এনএসসি যে দুজনকে মনোনয়ন দেয়, তাঁদের একজন ইসফাক আহসানকে নিয়ে বিতর্ক দেখা দেয়। এ বিষয়ে এনএসসির চিঠিতে উল্লেখ করা হয়েছে যে ইসফাক আহসান পদত্যাগ করেছেন। ব্যবসায়ী ইসফাকের আওয়ামী লীগের পদ ও ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনের প্রেক্ষাপটে এনএসসি তাঁর জায়গায় রুবাবা দৌলাকে মনোনয়নের সিদ্ধান্ত নেয়। তবে রুবাবা যে প্রতিষ্ঠানে কাজ করেন, সেখানে কিছু আনুষ্ঠানিকতা থাকায় তাৎক্ষণিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি।

রুবাবা বর্তমানে বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকলের বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বে আছেন। এর আগে তিনি টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন ও এয়ারটেলের শীর্ষ পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। ক্রীড়াঙ্গনের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সংযোগ রয়েছে। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন, একই সময়ে বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও ছিলেন।

গ্রামীণফোনে ১৯৯৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দেশের ক্রীড়াঙ্গনে পরিচিত মুখ ছিলেন। সেই সময় গ্রামীণফোন ছিল জাতীয় ক্রিকেট দলের প্রধান স্পনসর (২০০৩-২০১১), এবং ২০০৭ সালে বিসিবির সঙ্গে যৌথ উদ্যোগে মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমি স্থাপনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

আজ বিসিবি পরিচালনা পর্ষদের একটি সভা রয়েছে, যেখানে রুবাবা দৌলা যোগ দিতে পারেন। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত অন্য কাউন্সিলর ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews