1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের বেতন স্থগিত, অনিয়মে প্রশাসনিক শাস্তি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বিসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের বেতন স্থগিত, অনিয়মে প্রশাসনিক শাস্তি

  • প্রকাশিত : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৩৮ 0 বার সংবাদি দেখেছে

ফয়সাল রাকিব,বরিশাল ।।

বরিশাল সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব রুম্পা সিকদার কে আশ্রয়ণ-২ প্রকল্পে ঘর নির্মাণে অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগে রুম্পা সিকদারকে প্রশাসনিক শাস্তির মুখে পড়তে হয়েছে। শাস্তি হিসেবে তার বেতন বৃদ্ধি দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।

জানা গেছে, রুম্পা সিকদার নলছিটিতে ইউএনও হিসেবে দায়িত্ব পালনকালে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ঘর নির্মাণে বিভিন্ন অনিয়ম ও তদারকিতে গাফিলতির অভিযোগ উঠে। বিষয়টি তদন্তে প্রমাণিত হওয়ায় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।

প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতে কেউ দায়িত্ব পালনে অবহেলা না করেন।

এ ঘটনায় প্রশাসনের ভেতরে ও বাইরে আলোচনা শুরু হয়েছে এবং সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনে আরও সতর্ক হওয়ার বার্তা হিসেবে দেখা হচ্ছে এই পদক্ষেপকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews