1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভারতে জুমার নামাজ আদায় করলেন হামজারা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

ভারতে জুমার নামাজ আদায় করলেন হামজারা

  • প্রকাশিত :প্রকাশিত : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৯৭ 0 বার সংবাদি দেখেছে
48
স্পোর্টস ডেস্ক // এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে বর্তমানে ভারতে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। গতকাল বৃহস্পতিবারই মেঘালয়ের শিলংয়ের উদ্দেশে দেশ ছেড়েছেন জামাল ভূইয়াঁ-হামজা চৌধুরীরা। আজ শুক্রবার সেখানকার পুলিশ বাজার মসজিদে জুমার নামাজ আদায় করে বাংলাদেশ ফুটবল দল।

নিজেদের ফেসবুক পেজে বাংলাদেশ ফুটবল দলের নামাজ পড়া শেষে একটি ছবি দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গতকাল সকাল নয়টার ফ্লাইটে বাংলাদেশ দল কলকাতার উদ্দেশে রওনা হয়েছে। কলকাতায় ট্রানজিটে কিছুক্ষণ অপেক্ষা করে আরেক ফ্লাইটে শিলং পৌঁছায় বাংলাদেশ। আনুমানিক বিকাল পাঁচটার সময় টিম হোটেলে যান হামজা-রাকিব হোসেনরা।

ফুটবলে চূড়ান্ত স্কোয়াড ২৩ জনের। সবমিলিয়ে কাটছাঁট করে ২৪ জনের স্কোয়াড নিয়ে আজ সকালে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। যেখানে ২৫ মার্চ ম্যানেজার মিটিংয়ের আগে বাদ পড়বেন আরেকজন। তবে গত পরশু কিংস অ্যারেনায় অনুশীলন করেন ২৭ জন ফুটবলার। রাতে লাগেজ গোছানোর প্রস্তুতির সময় দল থেকে বাদ পড়ার খবর পান আরিফ, পিয়াস আহমেভ নোভা ও তাজ উদ্দিন।

এর আগে ভারতের বিপক্ষে ম্যাচের জন্য ৩০ জন ফুটবলার ডেকেছিলেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। প্রাথমিক স্কোয়াডে নতুন ডাক পাওয়া চার জনের মধ্যে দুই জন চুড়ান্ত স্কোয়াডে আসতে পারেননি। ইতালিয়ান প্রবাসী ফাহামিদুলকে ঢাকায় আনেননি কোচ। আরিফও বাদ পড়েছেন ভারত যাওয়ার আগে। নতুন মুখের মধ্যে চুড়ান্ত স্কোয়াডে আছেন হামজা চৌধুরী ও আল আমিন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews