1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভারতে বসে শেখ হাসিনা যে চক্রান্ত করছেন, তা প্রতিহত করতে হবে: মির্জা ফখরুল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন

ভারতে বসে শেখ হাসিনা যে চক্রান্ত করছেন, তা প্রতিহত করতে হবে: মির্জা ফখরুল

  • প্রকাশিত :প্রকাশিত : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ১৩৭ 0 বার সংবাদি দেখেছে
36
নিজস্ব প্রতিবেদক // গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে পালিয়ে ভারতে অবস্থান নেওয়া শেখ হাসিনা দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই চক্রান্ত প্রতিরোধ করাই এখন আমাদের প্রধান কাজ।’

আজ শুক্রবার নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন। মিলাদ মাহফিলে খালেদা জিয়ার রোগমুক্তি ও আশু সুস্থতা কামনা এবং চলমান আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হক দোয়া পরিচালনা করেন। এছাড়া ঢাকাসহ সারাদেশে আজকে মহানগর, জেলা ও উপজেলায় এই দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা দীর্ঘ লড়াই করেছি, তারপরে যদি মনে করেন যে, আমাদের লড়াই শেষ হয়ে গেছে তাহলে ভুল করবেন। এখন একটা ভাসমান অবস্থায় আছে। ভারতে বসে আছেন শেখ হাসিনা। তিনি যেকোনো মুহুর্তে সুযোগ গ্রহণ করতে পারেন। ইতিমধ্যে চক্রান্ত শুরু করেছেন, সেই চক্রান্ত প্রতিরোধ করাই আমাদের কাজ।’

তিনি বলেন, ‘আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে আসুন আমরা সবাই সেই প্রতিজ্ঞাই আল্লাহতালার কাছে করি। আমাদের বিএনপির যে ভাবমূর্তি যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৈরি করেছেন, বেগম খালেদা জিয়া তৈরি করেছেন, তারেক রহমান সাহেব তৈরি করেছেন- সেই ভাবমূর্তিকে সবাই অক্ষুন্ন রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমরা বিএনপি ১৭ বছর ধরে লড়াই করে তার একটা ভিত্তি তৈরি করেছি। সেই ভিত্তির ওপরে দাঁড়িয়ে আমাদের ছেলেরা তরুণ-যুবক-ছাত্ররা তারা আন্দোলন করে বিজয় অর্জন করেছেন, বুকের রক্ত ঢেলে দিয়েছেন। আবু সাঈদ থেকে শুরু করে আরও অনেকে প্রায় হাজার খানেক ছাত্র-শিক্ষার্থী প্রাণ দিয়েছেন। ৩-৫ আগস্ট আমাদের বহু ছাত্রদলের ছেলেরা প্রাণ দিয়েছেন। আমি পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম তখন ১২৪ জন ছিল। আমি খবর নিয়ে দেখলাম যে, সেখানে ৯০ জন হচ্ছে ছাত্রদলের ছেলে। কিন্তু কখনো সংঘাত সৃষ্টি করা যাবে না। সকলকে এক হয়ে এখন কাজ করতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘এই যে কমিউনালিজমের কথা বলছে না, সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচার এসব কথা বলছেন না, এটা একটা চক্রান্ত। এই কথা বলে ধুঁয়া তুলে তারা (আওয়ামী লীগ) আরেকটা ঝগড়া করতে চায়। আপনাদের দায়িত্ব নিজ নিজ এলাকায়, প্রত্যেক এলাকায় নিজেরা গিয়ে শান্তি বিগ্রেড তৈরি করেন। শান্তি বিগ্রেড তৈরি করে পাহারা দেবেন। সমস্ত সংখ্যালঘুদের উপসানালয়, মন্দির, গীর্জা পাহারা দেবেন। তাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের জীবন-মালের দায়িত্ব কিন্তু আপনাদের।’

একই সঙ্গে বিএনপি চেয়ারপারসনের নির্দেশ অনুযায়ী ‘প্রেম ও ভালোবাসা নিয়ে দেশকে সামনের দিতে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে’ বলে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, এই সরকার একেবারে নরম সরকার, অন্তর্বতীকালীন সরকার, এটা মনে রাখতে হবে। তাদের দায়িত্ব একটা নির্বাচন করে দিয়ে যাবে। জঞ্জাল জমা হয়েছে, এই জঞ্জাল তো সাফ করতে হবে। এজন্য তাদেরকে কিছু সময় তো দিতেই হবে। সেইভাবে কাজ করে আমাদের সংগ্রামকে জারি রাখতে হবে। ম্যাডামের যে আদর্শ তাকে অনুসরণ করতে হবে, ম্যাডামের যে বক্তব্য তাকে প্রতিষ্ঠিত করতে হবে। প্রেম-ভালোবাসা দিয়ে সবাইকে কাজ করতে হবে। কোনো প্রতিহিংসা নয়, কোনো প্রতিশোধ নয়।’

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পরিচালরায় এই দোয়া মাহফিলে আরও অংশ নেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান, আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টাআবদুস সালাম, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ, মীর সরাফত আলী সপু, সুলতান সালাউদ্দিন টুকু, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, শাম্মী আখতার, আবদুস সাত্তার পাটোয়ারি, ঢাকা মহানগর দক্ষিনের রফিকুল আলম মজনু, যু্ব দলের মোনায়েম সুন্না, নুরুল ইসলাম নয়ন, উলামা দলের মাওলানা কাজী মো. সেলিম রেজা, মাওলানা কাজী মোহাম্মদ আবুল হোসেন, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews