1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভূমিকম্পের ১০ দিন পর কিশোরী জীবিত উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

ভূমিকম্পের ১০ দিন পর কিশোরী জীবিত উদ্ধার

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩৫ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // তুরস্ক ও সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পের ১০ দিন আগে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ১৭ বছর বয়সী এক কিশোরীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে জানিয়েছে, আলেয়েনা ওলমেজ নামের এক কিশোরীকে ভূমিকম্পের ২৪৮ ঘণ্টা পর তুরস্কের কাহরামানমারাস এলাকা থেকে উদ্ধার করা হয়।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের আনতাকিয়া শহরে ২২৮ ঘণ্টা পর এক মা ও তার দুই শিশুসন্তানকে উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। আনতাকিয়ায় উদ্ধার ওই নারীর নাম ইলা। তার দুই সন্তান মেসাম ও আলী। একটি ধসে পড়া অ্যাপার্টমেন্ট ভবন থেকে তাদের উদ্ধার করা হয়।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সিরিয়া ও তুরস্কে সবশেষ মৃতের সংখ্যা জানা গেলেও এই দুই দেশে ঠিক কী পরিমাণ মানুষ নিখোঁজ, তা এখনো জানা যায়নি। গত মঙ্গলবার রাতে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান জানিয়েছেন, ভূমিকম্পে শুধু তুরস্কেই মৃত্যু ৩৬ হাজার ছাড়িয়ে গেছে। এ ছাড়া আরও ১ লাখ ৫ হাজার মানুষ আহত হয়েছেন। অন্যদিকে ১৩ হাজার মানুষ এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews