1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভৈরব নদে ডুবে প্রাণ গেল ২ শিশুর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ভৈরব নদে ডুবে প্রাণ গেল ২ শিশুর

  • প্রকাশিত : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ২০২ 0 বার সংবাদি দেখেছে
নড়াইল প্রতিনিধি // নড়াইলে ভৈরব নদে ডুবে আইয়ান ফকির ও তাহসীন ফকির নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার আফরা গ্রামের ভৈরব নদে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাহসীন ফকির (৩) সদর উপজেলার আফরা গ্রামের সুলতান ফকিরের ছেলে এবং আইয়ান ফকির (২.৫) একই গ্রামের দবির ফকিরের ছেলে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ওই দুই শিশু বাড়ির পাশের নদের পাড়ে খেলা করছিল। পরে তাদের মায়েরা শিশু দুটিকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে। পরিবার ও প্রতিবেশীরা খোঁজাখুঁজির এক পর্যায়ে ভৈরব নদের কাঠের ব্রিজ এলাকায় তাদের ভাসতে দেখে উদ্ধার করে। দ্রুত সেখান থেকে তাদের যশোর জেলার বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান বলেন, ‘একই পরিবারের দুই শিশুর এমন মৃত্যুর ঘটনা দুঃখজনক। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews