1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভোলায় ফেরি থেকে পড়ে একজন নিখোঁজ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

ভোলায় ফেরি থেকে পড়ে একজন নিখোঁজ

  • প্রকাশিত : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ২০৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশালের লাহারহাট থেকে ভোলায় আসার পথে মাঝনদীতে ফেরি থেকে পড়ে মো. হারুন (৫০) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৬ অক্টোবর) ভোলা-বরিশাল রুটের মেহেন্দীগঞ্জ ও ভোলার মাঝামাঝি কালা বদর নদীতে এ ঘটনা ঘটে। হারুন ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ধনিয়া গোডাউন গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা এইচ এম এম হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

কোস্টগার্ড সূত্র জানায়, বরিশালের লাহারহাট থেকে ‘অপরাজিতা’ নামের ফেরিতে করে ভোলায় ফিরছিলেন হারুন। দুপুরের দিকে ফেরিটি কালা বদর নদীতে এলে ওই ব্যক্তি ফেরি থেকে পড়ে নিখোঁজ হন। পরে তাকে উদ্ধারে অভিযান শুরু হয়। কিন্তু রাত ৮টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। শনিবার (৭ অক্টোবর) সকালে আবারও উদ্ধার অভিযান চালানো হবে বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা হারুন অর রশিদ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews