1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মডেল সিটি গড়তে চাই – মেয়র প্রার্থী মিজানুর রহমান বাচ্চু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

মডেল সিটি গড়তে চাই – মেয়র প্রার্থী মিজানুর রহমান বাচ্চু

  • প্রকাশিত : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ২৭৬ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে জাকের পার্টির মনোনীত মেয়র প্রার্থী বিশিষ্ট সমাজসেবক মিজানুর রহমান বাচ্চু গোলাপ ফুল মার্কা নিয়ে নির্বাচন করতেছেন। আগামী ১২ ই জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।

সে লক্ষ্যে প্রতীক পেয়েই প্রচারণাসহ নানাবিধ নির্বাচনী কর্মকাণ্ড বাস্তবায়নের দিকে অগ্রসর হচ্ছেন এবং পৌছে যাচ্ছেন ভোটারদের দোড়গোড়ায়। একজন মানবিক ব্যক্তিত্ব হিসেবে তিনি সুনাম অর্জন করেছেন এবং ভোটারদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ইতিবাচক নানামুখী কর্মকান্ড বাস্তবায়ন ও মসজিদ মাদ্রাসার উন্নয়নে তার ভুমিকা লক্ষনীয়।

তিনি সর্বদা দান-সদকার পাশাপাশি সমাজের গরীব দুঃখী অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দুর্ভোগ লাঘবের প্রচেস্টা অব্যাহত রেখেছেন। ইসলামের খেদমতেও একধাপ এগিয়ে তিনি। স্কুল, কলেজ মাদ্রাসা থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে প্রায়সই নানাবিধ চাহিদা সাধ্যমত পূরণ করছেন তিনি। বরিশাল নগরীকে সমৃদ্ধ মেগাসিটিতে রূপান্তর করাই তার লক্ষ্য।

 

তিনি বর্তমানে জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জাকের পার্টির বরিশাল বিভাগ, জেলা ও মহানগর কমিটির সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি সাবেক চেয়ারম্যান, কাশিপুর ইউনিয়ন পরিষদ ও সাবেক প্যানেল চেয়ারম্যান, সদর উপজেলা পরিষদ’র দায়িত্ব পালন করেছেন।

নগরীর উল্লেখযোগ্য উন্নয়ন পরিকল্পনা হচ্ছে ১। শহর জুড়ে বিউটিফিকেশন ও পরিবেশ রক্ষায় পরিকল্পিত বৃক্ষ রোপণ। ২। সুয়ারেজ অর্থাৎ পয়:নিষ্কাশন ব্যবস্থায় সর্বোচ্চ গুরুত্বারোপ। ৩। সিটি কর্পোরেশন এলাকায় কার্যকর জরুরী হটলাইন চালু ।
৪। মেয়রের নেতৃত্বে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ।৫। সিটি কর্পোরেশন অফিসে নারীদের জন্য আলাদা সেবা বুথ চালু ৷ ৬। পরীক্ষামূলক ভাবে আন্ডারগ্রাউন্ড বিদ্যুতের লাইন স্থাপন । ৭ । মাদক নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা গ্রহণ সহ পানি সমস্যা সমাধানের ব্যাবস্থা গ্রহন।

নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে জাকের পার্টির মনোনীত প্রার্থী মিজানুর রহমান বাচ্চু সাংবাদিকদের সাথে বলেন, আমি নির্বাচিত হতে পারলে প্রতিশ্রুতি অনুযায়ী সমস্ত কাজ সম্পন্ন করব। মাদকমুক্ত একটি শিক্ষিত সমাজ গড়ে তুলে বরিশাল নগরীকে মডেল সিটি হিসেবে গড়ে তুলবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews