1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মণিপুরে বাড়ছে সহিংসতা, মুখ্যমন্ত্রীর পদত্যাগের গুঞ্জন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

মণিপুরে বাড়ছে সহিংসতা, মুখ্যমন্ত্রীর পদত্যাগের গুঞ্জন

  • প্রকাশিত : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৫ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // ভারতের সেভেন সিস্টারসের অন্যতম রাজ্য মণিপুরে সহিংসতা বেড়েই চলেছে। গতকাল শনিবার জিরিবাম জেলায় বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন অন্তত ৬ জন। আগের দিন শুক্রবার বিষ্ণুপুরে রকেট হামলায় একজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য প্রশাসন সেনাবাহিনীর হেলিকপ্টার মোতায়েন করেছে। নামানো হয়েছে অতিরিক্ত সেনা।

এমন পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং রাজভবনে গিয়ে দেখা করলেন রাজ্যপাল এল আচার্যের সঙ্গে। জানা গেছে, তাকে পুরো পরিস্থিতি সম্পর্কে বিশদে জানিয়েছেন বিজেপি নেতা।

তারও আগে বিরেন সিং শাসক জোটের সব দলের সঙ্গে একটি আপৎকালীন বৈঠক করেন। বৈঠকে বিজেপি ছাড়াও উপস্থিত ছিল নাগা পিপলস ফ্রন্ট ও ন্যাশনাল পিপলস পার্টির প্রতিনিধিরা।

গুঞ্জন উঠেছে অশান্ত এই পরিস্থিতে পদত্যাগ করতে পারেন মুখ্যমন্ত্রী। যুদ্ধরত দুই পক্ষ রকেট এবং ড্রোনের মতো আধুনিক অস্ত্র ব্যবহার করায় মণিপুরের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

শুক্রবার ময়রাং শহরে রকেট হামলা চালায় আততায়ীরা। সেনার মিউজিয়াম থেকে মাত্র ১০০ মিটার দূরে চলে এই হামলা। ঘটনায় মৃত্যু হয় এক বৃদ্ধের। পাশাপাশি ইম্ফল থেকে ৩৫ কিলমিটার দূরে বিষ্ণুপুর এলাকায় আরও একটি ঘটনায় ৩ জন আহত হয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews