1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মহাখালীর বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

মহাখালীর বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১১০ 0 বার সংবাদি দেখেছে
23

নিজস্ব প্রতিবেদক // রাজধানীর মহাখালীতে রয়েল ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মাসুম (২৫) নামে আরও একজন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে।

সোমবার ( ১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকাল সাড়ে ৭টার দিকে আমির হোসেন সুমন (৩২) নামের আরও একজন মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বলেন, মাসুমের শরীর ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি আইসিইউতে ছিলেন। 

গত ৬ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে মহাখালী বাস টার্মিনালের বিপরীতে রয়েল পেট্রল পাম্পে বিস্ফোরণ ঘটে।

এ ঘটনায় আটজন দগ্ধ হন। তাদের মধ্যে ৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৫টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান খায়ের গাজী (৪৪) নামে একজন। গতকাল রোববার রাতে মারা যান সালাউদ্দিন (৩৮)।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews